নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকার চৌরাস্তার কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় ৫০ পুড়িয়া হেরোইনসহ একজনকে আটক করা হয়। পাশাপাশি হত্যা মামলা, সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পারভেজ ওরফে কালু (২২), মো. আকাশ (৩০), মো. রাসেল (৩১), শামীম মিয়া (২৮), আরিফ গাজী (২৫), মো. মাছুম মিয়া (২২) ও ইদ্রিস (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com