শুভ বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতির ধারক ও বাহক। সংস্কৃতি হলো জাতির মানস দর্পণ। দর্পণে প্রতিফলিত হয় সামগ্রিকভাবে গণমানুষের চিন্তা চেতনা তথা জীবন ও মূল্যবোধ।
বাঙালি জাতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। অপরিসীম মহিমায় উজ্জ্বল হয়ে বাংলা সনের আবর্তনে ফিরে এসেছে পয়লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। জাতির আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সাথে পরিপূরক যে চেতনা এর নামই সংস্কৃতি। তাই আবহমানকাল থেকেই পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতি হিসেবে উদযাপন হয়ে আসছে ।
সংস্কৃতি আপন জাতিসত্তার পরিচয় তুলে ধরে।সংস্কৃতিচর্চা মানুষকে মর্যাদা দেয়। পরিচিত করে। সমাদৃত করে। এক্ষেত্রে থাকতে হবে শিকড়ের সম্পর্ক। ভিনদেশি সংস্কৃতির পরিতোষক যারা, তারা কোনো সংস্কৃতি দিয়েই তাদের যাপিত জীবনকে পরিপূর্ণ করতে পারে না। বাংলা নববর্ষে দেশ-বিদেশে অবস্থানরত দৈনিক জনদর্পণ পত্রিকার অসংখ্য পাঠক ও অনলাইন ভিজিটর, শুভাকাংখী ও শুভানুধ্যায়ী, সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ও বিজ্ঞাপনদাতাদের জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। চলার পথে আপনারা আমাদের সাথেই থাকবেন-এ প্রত্যাশাই করছি।
মো: আশ্রাফ উদ্দিন প্রকাশক, দৈনিক জনদর্পণ
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com