
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুরে ডুবে জান্নাতুল (৮) ওরফে ছোয়া নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বড় সাদিপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে ছোয়া অন্যান্য শিশুদের সঙ্গে পাশের দালালবাগ এলাকার একটি পুরনো পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরঘাটের পুরনো ও পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে যায় সে। সাঁতার না জানায় অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায় শিশুটি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে স্বজনরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অন্যত্র দ্রুত মদনপুর আল-বারাকা হাসপাতালে নিয়ে যায়,সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

