আজ
|| ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই সফর, ১৪৪৮ হিজরি
একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৬
রাজধানীর মিরপুর থানা এলাকা হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম হলো-১। মোঃ সোহেল রানা (৪১) ও ২। মোঃ হানিফ (৪০) ।
শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকে অবস্থিত লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে সোহেল ও হানিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশীকালে মোঃ হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং মোঃ সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.