ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই চতুর্থবারের মতো ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধা ৭টা ৩৫ মিনিটের দিকে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউটের কথা বলে তারা বের হয়ে যান।
বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্তের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে।
এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এর আগে, গতকাল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেছিল বিরোধী দল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com