সোনারগাঁ প্রতিনিধি; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের মাহবুব খানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাইয়ের নাম আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা চার বছর যাবত সোনারগাঁয়ে কাঁচপুর রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম খানের্বাযড়িতে ভাড়া থাকেন।বাসার ভাড়াটিয়া। তারা দুজনই মাদ্রাসা ছাত্র।দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ। নিহতদের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে দুই ভাই আদনান ও আব্রাহাম ফুটবল খেলতে যায়। হঠাৎ বলটি পাশে পুকুরে পড়ে যায়। পরে দুজনে পুকুর থেকে তাদের ফুটবলটি তুলতে গিয়ে পুকুরের পানিতে দু’ জনেই তলিয়ে যায়। তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে ওই পুকুর থেকে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।দুই ভাইয়ের এ করুণ মৃত্যুতে তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন ওই বাড়ি নিহত দুই ভাইকে এক নজর দেখার জন্য ভীড় করছে।নিহত আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন। নিহতদের পিতা জিয়াউর রহমান জানান,তার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা যায় । নিহতদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।


