আজ
|| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জের ধরে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
বুধবার (৮ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের ওই নেতার মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার মো. আবুল মনসুরের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) শামীমের স্ত্রী কিছু স্বর্ণালংকার বন্ধক দিয়ে টাকা নিয়ে মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখীল এলাকায় বাপের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার পর সেখানে (শ্বশুরবাড়ি) যান শামীমও। সেখানে যাওয়ার পর পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় দুই যুবকের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী শামীমকে তুলে নিয়ে মারতে মারতে বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে পিটিয়ে গুরুতর আহত করার পর তার রগ কেটে হত্যা করে ফেলে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের ভাই মো. সেলিম জানান, বুধবার সন্ধ্যায় শামীমের স্ত্রী সীতাকুণ্ড বাজারে কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপের বাড়ি ভাটেরখীল যান। শামীমও রাতে সেখানে (শশুরবাড়ি) যান। রাত আটটার দিকে শ্বশুরবাড়িতে যাওয়ার পর স্থানীয় ৩০-৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল শ্বশুরবাড়ি থেকে শামীমকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে লাশ বেড়িবাঁধ তলতলা এলাকায় রেখে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.