আজ
|| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে তাঁতীদলের নেতাকে দেখতে হাসপাতালে গেলেন সাধারণ সম্পাদক লিখন মন্ডল
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৬
সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ তাইজুল ইসলাম কে দেখতে হাসপাতালে যান সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃলিখন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, তাঁতীদল থানা সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট হোসেন,নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহবায়ক মোঃমকবুল হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মোঃরাজ্জাক হোসেন।
এসময় লিখন মন্ডল বলেন, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আকস্মিকভাবে হামলা চালানো হয়, যা হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এসময় তার সুস্হতা কামনায় সকলের কাছে দোয়া চান লিখন মন্ডল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.