সোনারগাঁও(প্রতিনিধি); নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন,প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিতে হবে। ৮ এপ্রিল বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত অর্থায়নে জরুরি ঔষধ প্রদানকালে তিনি এ কথা বলেন।তিনি জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না। অতীতে হাসপাতালটির নাজুক অবস্থা এলাকাবাসীর জন্য কষ্টের কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।এ সময় তিনি বলেন,তাঁর নিজের ভাইও যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন,যা তাঁর জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা। জরুরি ঔষধের অভাবে চিকিৎসা ব্যহত হওয়ার বিষয়টি জেনে তিনি নিজ উদ্যোগে ঔষধ সরবরাহ করেছেন। সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন সোনারগাঁয়ের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়,সে লক্ষ্যেই ২৪ ঘণ্টা কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসক,নার্স ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান।কোনো অবহেলা বরদাশত করা হবে না।তিনি প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ পাঠানো হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মোতালেব মিয়াসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকগন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com