আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে তিন থানার ওসি পদায়ন
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ জেলায় তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ফতুল্লা মডেল থানার ওসি মো. আব্দুল মান্নানকে সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি (সদর জোন) ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম ফতুল্লা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন লাইনওয়ার পুলিশ অফিসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হক।
বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা উল্লেখিত থানায় দায়িত্ব পালন করবেন।
এর আগে সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম ও মো. আব্দুল বারিককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.