আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৬
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
সকালেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.