আজ
|| ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এছাড়াও অভিযানে জ্বালানি তেল মজুতকারী তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলানা করা হয়। এ সময় খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত এবং সংকট তৈরি করে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় ওই তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র্যাবের মাধ্যমে জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিছু দোকানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের জ্বালানি তেল বিক্রির অনুমোদনও নেই। এজন্য তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, মুদি দোকান, গ্যারেজ এবং শ্রমিকদের আবাসস্থলে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল মজুত করার খবর পায় র্যাব। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.