সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি সিমা ডাইং এর পিছনে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সাত-আটজনের একটি ডাকাত দল বাসায় ঢুকে স্বামী-স্ত্রী সহ পরিবারের সকলকে একটি রুমে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাত ৩টার সময় জালকুড়ি সিমা ডাইং এলাকার পিছনে মন্জিল মোর্শেদ এর বাড়ীতে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, জালকুড়ি সিমা ডাইং এলাকার মন্জিল মোর্শেদ এর বাড়ির পিছনের বারান্দার গ্রিল কেটে ৬-৭ জনের ডাকাত দল রাত তিনটা দিকে ঘরের ভিতরে ঢোকে।
তারপর গোলাম মোর্শেদসহ তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে একটি রুমে সকলকে আটকিয়ে রাখে। ডাকাতরা ঘরের লোকজনকে বলে, আমরা চোর না, আমরা ডাকাত। তারপর বাড়ির মালিককে চাপাতিসহ দাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঘরের সব আলমারীর চাবি কেড়ে নেয়। পরে ডাকাতদল প্রায় বিশ মিনিট ধরে তারা ঘরের স্বর্ণালঙ্কারসহ নানা জিনিসপত্র লুটতরাজ করতে থাকে।
বাড়ির মালিকের ছেলে মায়েজ ইবনে মোর্শেদ বলেন, আমাদের সবাই রশি দিয়ে বেধে সবাইকে একটি রুমে আটকিয়ে রাখে। ডাকাতেরা নগদ আড়াই লক্ষ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, যার মুল্য ৭৫ লক্ষ টাকা, ৩টি ঘড়ি, দামি শাড়ি জুতা জামা কাপড় নিয়ে বাড়ীর পিছনের দরজা খুলে পালিয়ে যায় বলে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন।
এ ঘটনায় ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com