সোনারগাঁ(প্রতিনিধি) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ক্রিকেট খেলতে গিয়ে ফয়েজ নামে এক যুবক নিখোঁজ লাশ পাওয়া গেল সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে। গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে নিজের গ্রামের মাঠে ক্রিকেট খেলতে যাওয়া ফয়েজ নামে এক যুবকের লাশ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকায় রাত ৯.৫৪ মিনিটের সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে তালতলা বাজার তদন্ত কেন্দ্রেের পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়,মৃত উদ্ধারকৃত যুবক আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া গ্রামের মো.ওসমান গনির ছেলে মো.ফয়েজ মিয়া। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।


