চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ৪০ ডিগ্রি ছুঁইছুঁই
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৬
চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েক জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাসফাঁস জনজীবন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, এর থেকে কয়েকগুণ বেশি গরম অনুভূত হচ্ছে। আজ রেকর্ডকৃত এই তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না কেউ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম।
তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুররা। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে তাদের।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com