আজ
|| ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের জরিমানা সহ কঠোর নির্দেশনা
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৬
আজ এপ্রিল ০২, ০৪,২০২৬ ইং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা সহ ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড না করা হয় সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।
আজকে পরিচালিত এ অভিযানে “পপুলার মেডিকেল সার্ভিসেস” এবং “মিতু ক্লিনিক”-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপর্যুক্ত মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ ও র্যাব সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান শেষে এ সময় তরিকুল ইসলাম বলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্যারের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.