
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ৩১শে মার্চ মঙ্গলবার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মহিবুল্লাহ এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসারিচর এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারিদের মধ্যে একজন মহিলা সুমাইয়া আক্তার বকুল(৪০) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার বকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দি গ্রামের মতিন মাতব্বরের মেয়ে। অন্যদিকে আরেকটি অভিযানে সোনারগাঁ থানাধীন ভাটিবন্দর এলাকা থেকে ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়, সে ভাটিবন্দর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোনারগাঁও থানা পুলিশ জানায়,মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

