আজ মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের লাধুচর টিটির বাড়ী এলাকায় মাদক,জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সোমবার দুপুরে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের লাধুচর টিটির বাড়ী এলাকায় মাদক,জুয়া ও ইভটিজিং বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.আঃ হকের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেনে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন আস্থাফিডের পরিচালক মো.সাইফুল ইসলাম বাবু মিয়া,সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) রিফাত,তালতলা তদন্ত কেন্দ্রের এস আই সেলিম মিয়া,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বকর,নোয়াগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন,সাধারন সম্পাদক শহিদুল্লাহ মিয়া,গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো.মহিবুল্লাহ বলেন,সমাজের সচেতন ব্যক্তিরা আমার সাথে যদি থাকেন তাহলে অতি দ্রুত মাদককে নির্মূল করতে পারবো,অন্যথায় একটু সময় লাগবে,মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

Exit mobile version