আজ
|| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
স্বাধীনতা দিবসে শহরে রাজিবের নজরকাড়া র্যালি
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে শহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে, ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে নজরকাড়া বিশাল বিশাল স্বাধীনতা দিবসের র্যালি বের করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল চারটায় শহরের মিশনপাড়া থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র্যালি করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে স্বাধীনতা দিবসের র্যালি থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দেয় 'আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম'। নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
এদিকে দুপুর থেকেই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের স্বাধীনতা দিবসের র্যালিকে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে মিশন পাড়া এসে জড়ো হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.