মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপি নেতা সেলিমের শেখ এর শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম শেখ।
শুভেচ্ছা বার্তায় সেলিম শেখ বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এদিনে গোটা জাতি ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
আমি গভীর শ্রদ্ধা জানাই সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি, যারা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com