আজ শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা দিবসে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ এ ক্যাম্প পরিদর্শন করেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
‎‎
‎‎এ সময় তিনি জানান, এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে, যা তাদের জন্য একটি বড় সহায়তা। ‎‎নারায়ণগঞ্জ শহর ও বন্দরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করছেন।

‎‎এসময় তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, কামরুল ইসলাম রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমূখ।

Exit mobile version