আজ
|| ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ভিডিও কলে সিলেটের হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৬
সিলেটের একটি হাসপাতালে আকস্মিক তদারকি চালিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তবে এবার তিনি সশরীরে নয়, রাজধানীর সচিবালয় থেকে ভিডিও কলের মাধ্যমে এ তদারকি করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভিডিও কলে তিনি আউটডোরে আসা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও সরকারি ওষুধ প্রাপ্তির বিষয়টি জানতে চান।
পরে তিনি দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে সরাসরি হাজিরা খাতা দেখার নির্দেশ দেন। খাতায় স্বাক্ষর ও কর্মরত চিকিৎসকদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টির বিষয়ে ইতিবাচক তথ্য পেয়ে সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়িয়ে রোগীদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
এর আগে সোমবার (২৩ মার্চ) জকিগঞ্জ উপজেলা হাসপাতাল-এও একইভাবে ভিডিও কলে তদারকি করেন তিনি। সেখানে চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিতদের অবদান গুরুত্বপূর্ণ। পাশাপাশি ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.