আজ রবিবার, মার্চ ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদকে আনন্দ মুখর করে তুলতে ইফাত রিফাত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । ২১ মার্চ শনিবার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব দড়িকান্দী গ্রামেে ঈদুল ফিতরে দিনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইফাত রিফাত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ডাঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউপি সদস্য ও সাংবাদিক মো.নাসির উদ্দিন। ঈদের আনন্দকে উৎসব মূখর ও প্রাণবন্তর করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাইপ্রাস প্রবাসী মো.খলিলুর রহমান খোকন,মো.শফিকুল ইসলাম সুমন,পর্তুগাল প্রবাসী মো.জহিরুল ইসলাম। আয়োজন সাইপ্রাস প্রবাসী মো.পিয়াস হোসেন,মালোশিয়া প্রবাসী মো.আল আমিন, মো.পারভেজ,বি আর বি হাসপাতালের সহকর্মী মো.মনির হোসেন। খেলাগুলো পরিচালনা করেন মো.আমির আলীসহ পূর্ব দড়িকান্দী গ্রামের যবু সমাজ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version