
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আসন্ন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (চিনাশুখানিয়া পশ্চিম) থেকে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া। তিনি বিএ (অনার্স) ও এমএ ডিগ্রির অধিকারী।
একই সাথে, দেশে-বিদেশে অবস্থানরত রাজাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও চিনাশুখানিয়া গ্রামের সকল স্তরের মানুষের প্রতি তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
মাওলানা মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া এলাকায় একজন শিক্ষিত, সৎ ও কর্মঠ ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সাধারণ মানুষের সেবা করে আসছেন। বর্তমানে তিনি চিনাশুখানিয়া উত্তরপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং চিনাশুখানিয়া সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন মসজিদ ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
প্রার্থিতা ও নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রত্যেক ব্যক্তির স্ব স্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ৫নং ওয়ার্ডের চিনাশুখানিয়া পশ্চিমের সর্বস্তরের জনগণের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের পাশে থেকে একটি উন্নত ও আদর্শ ওয়ার্ড গঠন করাই তার মূল উদ্দেশ্য। আসন্ন নির্বাচনে তিনি এলাকার মুরুব্বি, যুবক ও সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, মাওলানা মো. রাকিবুল ইসলাম ভূঁইয়ার মতো একজন শিক্ষিত ও সৎ প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

