আজ বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডবাসী সহ নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।

একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের পক্ষ থেকেও সিদ্ধিরগঞ্জের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আপামর জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদেরকে ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

রাজপথের এই নেতা আরও বলেন, সমাজে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Exit mobile version