আজ
|| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় সাতক্ষীরা-২ আসনে মোট ১০ লাখ টাকা ও ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয় এবং ৭০০টি পরিবারকে শাড়ি দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.