আজ
|| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
মনোহরদী আন্ডারপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
নরসিংদীর মনোহরদী উপজেলায় অনন্যা সুপার বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে মনোহরদী আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কে যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ধরনের দুর্ঘটনার জন্য অদক্ষ ড্রাইভিং ও বেপরোয়া গতিকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের অভিযোগ, মনোহরদী আন্ডারপাস এলাকায় প্রায়ই যানবাহন দ্রুতগতিতে চলাচল করে, ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন। বিশেষ করে আন্ডারপাস এলাকায় গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.