আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সৈয়দপুর ওয়াপদা মোড়ে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত, ট্রাক আটক
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
নীলফামারীর সৈয়দপুর শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্লাবন হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে শহরের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্লাবন কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড়ের ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াপদা মোড় থেকে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে বাসায় ফেরার পথে ওয়াপদা মোড়ে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.