আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ভারতে আটক বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক হওয়া দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পুটখালীর চরের মাঠ এলাকায় মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভারতীয় বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুজন হলো নড়াইলের কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের জামিরুল (৪০) ও তার ছেলে নাঈম (৩)।
বিজিবি জানায়, প্রায় তিন মাস আগে অবৈধভাবে সীমান্ত দিয়ে জামিরুল তার ছেলেকে নিয়ে ভারতে প্রবেশ করে। এরপর ১৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের আটক করে। পরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল মঙ্গলবার দেশে ফেরত আনা হয় তাদের।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলাম জানান, ফেরত আসাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বাবাকে থানায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.