আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাসন থানার পুলিশ। পরে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওই ব্যক্তির নাম মাইদুল ইসলাম মামুন (২১)। তিনি রংপুরের কাউনিয়া থানার উদয়নারায়ণ মাছহাড়ী এলাকার আজিজার রহমানের ছেলে। গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
আটকের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, পুলিশের পোশাক এবং একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসন থানায় মামলা করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোগড়া এলাকার মুদি দোকানদার জহিরুল ইসলামের কাছ থেকে পুলিশ পরিচয়ে একাধিকবার বাকিতে ছয় হাজার টাকার পণ্য কেনেন মাইদুল ইসলাম। তার কাছে বকেয়া টাকা চাওয়ার পরও তিনি তা পরিশোধ না করে ফের পণ্য কেনেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে দোকানদার খোঁজখবর নিয়ে জানতে পারেন, তিনি পুলিশ নন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় দোকানদার জহিরুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় মামলা করেছেন। তার বিরুদ্ধে চুরি ও প্রতারণাসহ বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.