বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যমে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাতে ঝড়-বৃষ্টির কারণে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই তার নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি থানা-পুলিশের নজরে এলে ১৭ মার্চ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)।
পুলিশ সদর দপ্তরও এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়ে বলেছে, এটি চুরির ঘটনা নয়; বরং প্রাকৃতিক কারণে ছিঁড়ে পড়া তার নিয়ে যাওয়ার ঘটনা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com