আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৬
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ মো. জিলন খান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক জিলন খান ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সোলাইমান।
সোমবার (১৬ মার্চ) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানার পশ্চিম চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানার পশ্চিম চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের প্রায় ১ কেজি গাঁজাসহ মো. জিলন খানকে আটক করা হয়। পরে জব্দকৃত গাঁজা ও জিলন খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.