আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
কালিয়াকৈরে ৯ ঘোড়াসহ আটক ৫
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকা থেকে ৯টি ঘোড়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তাদের আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে কালিয়াকৈর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় উপজেলার খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে থেকে একটি ট্রাকভর্তি ৯টি ঘোড়াসহ ৫ জনকে আটক করা হয়।
আটকরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমত আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার আহমেদ সুমনের ছেলে সাজ্জাদ হোসেন আমান (২৬), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মাহমুদ মাঝি (৩৯), ঢাকা জেলার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার কালু পাটোয়ারীর ছেলে আবুল পাটোয়ারী (৪৬)।
জানা গেছে, আটক ঘোড়াগুলো গোপনে রাতে বনের ভেতরে জবাই করে সেগুলো গরুর মাংস বলে গাজীপুর জেলার বিভিন্ন হোটেলে বিক্রি করা হয়। এর আগে গত ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় ঘোড়ার মাথা ও চামড়াসহ বিভিন্ন অংশ বনের ভেতরে পড়ে থাকতে দেখা গেছে।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে রাজি নই, নেগেটিভ অথবা পজেটিভ যে নিউজ করার করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.