আজ
|| ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৬
বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তাদের কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।রবিবার রাতে নবগ্রাম রোড সরদারপাড়ার মিজানুর রহমান খানের ম্যানশন এবং রুইয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নগরীর জিয়া সড়কের মিলন মল্লিকের স্ত্রী নিপা (৪২) এবং নবগ্রাম রোডের রুইয়া এলাকার ইলিয়াস খানের স্ত্রী অন্তরা আক্তার (২৮)।
সোমবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল ও এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত নিপা মিজানুর রহমান খানের ভবনের চারতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিপার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৪টি প্যাকেটে ১০ কেজি গাঁজা জব্দ করা হয় অন্যদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আরও ৬ কেজি গাঁজাসহ অন্তরা আক্তারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অন্তরা ও নিপা পরস্পর যোগসাজশে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.