সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ জিহাদ ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার তরং এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তরং গ্রামের বাসিন্দা মোঃ সামছুল হকের ছেলে মোঃ জিহাদ ইসলামকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে তাহিরপুর থানা পুলিশ সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com