আজ
|| ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
এই শহরের লোক মেয়র হবে, অন্য অঞ্চলের কেউ না: মাসুদুজ্জামান
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৬
মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর-বন্দরকে যারা ভালোভাবে চেনে, তারা এই শহরের জন্য মেয়র হতে পারবে। অন্য কোনো অঞ্চলের মানুষ, যিনি শহরের অতীত, ইতিহাস, সমস্যা বা হেরিটেজ জানেন না, তাকে আমরা মেয়র হিসেবে মেনে নেব না। ভোট দেওয়ার অধিকার আমাদের, তাই আমরা যোগ্য ও পরিচিত ব্যক্তিকেই মেয়র নির্বাচিত করব।
রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরের বাবুরাইল এলাকায় সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি নিজে হাজীগঞ্জ তল্লা এলাকায় থাকি, কিন্তু এই শহরকে রোড, গলি, পরিবার এবং মানুষের সব সমস্যা আমরা চিনি। আমরা চাই, যে কেউ মেয়র হোক, সে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা পরিবার এবং তাদের প্রয়োজন-দরকার জানুক। এভাবেই সমস্যা সমাধান করা সম্ভব।”
মাসুদুজ্জামান বলেন, “সিটি কর্পোরেশনে নির্বাচন আসলে ২৭ ওয়ার্ডে ৩৬ কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হবেন। আমরা চাই যোগ্য কাউন্সিলর এবং একজন যোগ্য মেয়র হোক, যার নিজের কোনো স্বার্থ নেই, শুধু মানুষের সেবা করতে পারে।”
তিনি যোগ করেন, “আমাদের পাশে যারা যোগ্য এবং মানবিক মানুষ আছে, আমরা তাদের খুঁজে বের করতে চাই। বিভা হাসানের মতো মানুষ আগে থেকেই আমরা চিনি। যারা সত্যিকারের যোগ্য, তারা আমাদের সঙ্গে যুক্ত হোক, আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে পরিচিত হয়ে তাদের পাশে থাকবো।”
সাবেক নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ১ নম্বর বাবুরাইল এলাকার কৃতি সন্তান তারেক আফজাল, মহাগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হক চৌধুরী দিপু, ১৮ নম্বর ওয়ার্ড জমিদার কাচারি গল্লি প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাইদুর রহমান লিপন ও সাধারণ সম্পাদক খোরশেদা কাসেম, মহানগর বিএনপি ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক আহম্মেদ, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু, নিতাইগঞ্জ ব্যবসায়ী আনোয়ার হোসেন, আহাম্মদ আলী, শাজাহান বেপারী, মুজাহিদ আহম্মেদ, ১৬ নম্বর ওয়ার্ড মহিলাদলের সভাপতি তাসলিমা আক্তার, নজরুল ইসলাম, মুসলিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোবারক হোসেন ও আলেক মিয়া’সহ আরও অনেকে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.