
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সুবিধাবঞ্চিতদের উদ্দেশ্যে ফতুল্লার ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার ফেরদৌস আরা অনা বলেন, এখানে যারাই আপনেরা আছেন তাদেরকে আমি আমার ঘরের ও কাছের মানুষ মনে করি। এই যে আমি আপনেরা আমাকে আপনাদের দোয়ায় সামিল করেন। এভাবে যেন সব সময় আপনাদের দোয়ায় থাকতে পারি সেই দোয়া করবেন।
১৪ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টায় ইউপি সদস্য ফেরদৌস আরা অনার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের (প্রতিবন্ধী) মাঝে নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উক্ত কথা বলেন তিনি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য অনা বলেন, এখানে অল্প সামান্য কিছু সামগ্রী আছে। আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর। হয়তো এইটা অনেক কিছু না কিন্তু সামান্য হলেও আমি চেষ্টা করেছি আপনাদের হাতে কিছু তুলে দেবার। আমার ইচ্ছে করে আপনাদের অনেক কিছু দেবার।
ঈদ সামগ্রী পেয়ে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব ইউসুফ আলী হাওলাদার বলেন, আমাদের মত সুবিধাবঞ্চিত মানুষদের পাশে আপনাদের মত জনদরদি, স্বেচ্ছাসেবী মনোভাব সম্ভব জনপ্রতিনিধি আমাদের দরকার। যারা আমাদের কথা ভাবেন এবং আমাদের পাশে এসে দাঁড়ান। এত এত কাজের মাঝে থেকেও যে আপনে আমাদের কথা মনে রেখে এই ঈদ যাতে আমরা সুন্দরভাবে ঈদটা কাটাতে পারি সে লক্ষে আজ আমাদের ঈদ সামগ্রী দিলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এসময় বাক, দৃষ্টি, শারীরিক সহ বিভিন্ন প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাউল, সেমাই, চিনি, ডাল, তেল,দুধ ও লবন বিতরণ করা হয়।এর পাশাপাশি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়।
ইড সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিতরা ইউপি সদস্য ফেরদৌস আরা অনা ও তার পরিবারের সুস্বাস্থ ও দীর্ঘাযু কামনা এবং তার পরিবারের প্রয়াত বাবা-মার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

