হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬
হাসপাতালে গিয়ে গুরুতর অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এসময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রী অসুস্থ মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
এর আগে বুধবার অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ তাকে দেখতে যান হাসপাতালে। বর্তমানে মেডিক্যাল বোর্ড-এর তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com