আজ
|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশি
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬
মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ৫ বাংলাদেশি এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- তাজউদ্দিন ইসলাম, মো. সদর আলি, মো. রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং মো. নূর নবী সরকার।
এই ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন মালদ্বীপের রাজধানী মালের আইজিএম হাসপাতালে ভর্তি আছেন।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনের কর্মকর্তারা আহতদের সাথে যোগাযোগ করে, সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.