গাজীপুর প্রতিনিধি:
রাজেন্দ্রপুর এলাকার শিক্ষার্থীদের জন্য সুখবর। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে সাহায্য করতে গাজীপুরে যাত্রা শুরু করেছে কীস্টোন এডুকেশন কনসালটেন্সির নতুন শাখা।
শুক্রবার (১৪ মার্চ) রাজেন্দ্রপুর এলাকায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কনসালটেন্সির নতুন অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজীব।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন অফিস উদ্বোধনের পর এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিপুল সংখ্যক মানুষ এই ইফতার পার্টিতে অংশ নিয়ে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করেন। অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়, যা প্রমাণ করে রাজেন্দ্রপুরের যুবসমাজের কাছে একটি নির্ভরযোগ্য শিক্ষা সংস্থা এবং একজন দক্ষ নেতৃত্বের প্রত্যাশা কতটা গভীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কীস্টোন এডুকেশন কনসালটেন্সি এখন থেকে রাজেন্দ্রপুর এলাকার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করতে কাজ করবে। এই উদ্যোগ স্থানীয় যুবসমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
কনসালটেন্সি কর্তৃপক্ষ জানান, সঠিক দিকনির্দেশনা ও তথ্যসেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। এসময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এই নতুন উদ্যোগকে স্বাগত জানান।
শিক্ষা ও নেতৃত্বের সমন্বয়ে গড়ে ওঠা এমন উদ্যোগ যুবসমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।*



