বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালন করা যায় কি না বিবেচনার অনুরোধ তারেক রহমানের
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৬
সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কি না সে বিষয়ে দেশের আলেম-ওলামাদের ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
(রোববার, ২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে আয়োজিত ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ করেন।
তারেক রহমান বলেন, ‘সারাদেশে অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ রয়েছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কি না, আমরা আলোচনা করে দেখতে পারি কি না— বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে মিল রেখে একই দিনে আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি কি না। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি না, কোনো উপায় আছে কি না— এ বিষয়টি আমি আপনাদের চিন্তা করার অনুরোধ করবো।’
ইফতারে মাহফিলে দেশবরেণ্য আলেম ওলামা ও এতিম শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, 'মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে।'
এ সময় তিনি দেশের শান্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া চান। মাতৃভূমিকে যেন আল্লাহ ভালো রাখেন, সবাইকে সেই দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন।
অন্যদিকে ইফতারে যোগ দেয়া বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, বিএনপি সঙ্গে এক শ্রেণির লোক দেশের বাহির ও ভিতর থেকে আলেমদের সাথে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে।
আলেমদের সাথে বিভেদ হলে বিদেশি শক্তি সুযোগ পাবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com