আজ মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ খ্রিস্টাব্দ

 

বিএনপি নেতা ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪,১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ১২শ হতদরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার ( ০৭ মার্চ) দিনব্যাপী ওয়ার্ডগুলোসহ রিকশাওয়ালাদের মাঝে এ গরুর মাংস বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, সাবেক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাবেক সভাপতি আবুল সরদারসহ আরও অনেকে।

Exit mobile version