
নারায়ণগঞ্জ চেম্বারের ইফতারে ব্যবসায়ী-রাজনীতিক-প্রশাসনের মিলনমেলা বিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে বিকাল ৪টার পর থেকেই অতিথিরা আসতে শুরু করেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, খেলাফত মজলিস নেতা এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

