আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
পদ্মা ও মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানী তেল ৫০ ও ২০ শতাংশ সরবরা কমিয়ে দেওয়া হয়েছে, দীর্ঘ জট
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে৷ একদিকে তেল সরবরাহ কম দেওয়া এবং সময় ক্ষেপন করে তেলসরবরাহ করাতে শত শত ট্যাংকলরীর দীর্ঘ লাইন পড়ে যায়৷ পদ্মা ও মেঘনা অয়েল ডিপোর প্রায় ২ কিলোমিটার রাস্তা ছাড়িয়ে তেলের জন্য অপেক্ষামান ট্যাংকলরী নারায়ণগঞ্জ – শিমরাইল সড়কে ছড়িয়ে পড়ে৷ দুপুরের পর ডিপো দুটি থেকে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যুদ্ধের কারণে জ্বালানী তেলের সংকট হতে পারে এই গুজবের কারণে ট্যাংললরীতে তেলের চাহিদাও ব্যাপকভাবে বেড়েগেছে৷ এদিকে বৃহস্পতিবার ডিপো দুটি থেকে তেলেরসরবরাহ পেট্রোল পাম্পের জন্য ২০ শতাংশ এবং এজেন্টদের ৫০ শতাংশ তেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে৷ পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক আমিনুল হক এবং মেঘনা অয়েল ডিপোর ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান তেল সরবরাহ কম দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন সরকারী নির্দেশনা রয়েছে৷ তবে তেলের কোন সংকট নেই বলেও ওই কর্মকর্তারা জানিয়েছেন৷ মেঘনা অয়েল ডিপোর ব্যবস্থাপক মাহবুবুর রহমান আরও বলেন আমাদের ইনেসপেকশন চলায় জ্বালানীতেল সরবরাহ করতে কিছুটা লেট হয়েছে৷ বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত ট্যাংকলরীর দীর্ঘ জট ছিল চোখে পড়ার মতো৷
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.