আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
নির্ধারিত সময়ে অফিসে না আসায় ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোন কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় অফিসের তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সরেজমিনে দেখা যায় অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন। কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় অফিস ফাঁকা।
এ বিষয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিন কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল অফিসে বসে আছেন নতুন যে সকল কর্মকর্তারা যোগদান করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.