আজ
|| ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই সফর, ১৪৪৮ হিজরি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, সমস্যা সমাধানে আশ্বাস
প্রকাশের তারিখঃ ৩ মার্চ, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
মতবিনিময় সভায় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরতি খোদা সংসদ সদস্যের কাছে হাসপাতালের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, হাসপাতালের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট রয়েছে। বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির অনেকগুলো দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে।
সবচেয়ে সংকটজনক অবস্থা দেখা গেছে ডায়ালাইসিস বিভাগে। এখানে থাকা মেশিনগুলোর মধ্যে মাত্র তিনটি সচল রয়েছে, বাকি সবগুলো অচল। ফলে কিডনি রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা। এখানে মানুষ সেবা পাবে না—এটা হতে পারে না।” তিনি অচল যন্ত্রপাতি, বিশেষ করে ডায়ালাইসিস মেশিন দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এছাড়া জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত নিয়োগ বা পদায়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করার কথাও উল্লেখ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.