
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মিজানুর রহমান।
আজ রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে এস এম মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হলো।
সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) পদ যতদিন অলংকৃত করবেন অথবা এস এম মিজানুর রহমানকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

