আজ
|| ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জ আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ আইন কলেজের সভাপতি মো. রায়হান কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং শিক্ষক প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মাদ সালাহ উদ্দিন ভূইয়া সবুজ।
নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের শিক্ষার্থী মো. হাবিবুল হাসান সোহান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.