শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের শাহাদাত বার্ষিকীতে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৭৬তম শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার অন্তর্গত কালিগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ পূর্ব থানা শাখার সভাপতি শরিফুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম থানা শাখার সেক্রেটারি সাদ বিন জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ মোস্তফা আরিফুজ্জামানের জীবনাদর্শ, ত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com