
নারায়ণগঞ্জ প্রতিনিধি: চতুর্থ দিনের মত যানজট নিরসন ও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতা মহানগর বিএনপি। ২২ ফেব্রুয়ারী রোববার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযানটি চালায় মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু।
এসময় নারায়ণগঞ্জ ফতুল্লা সার্কেল সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুল করিমের সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়ক, সলিমুল্লাহ সড়কগুলোতে অভিযান চালান মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এসময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে বিভিন্নভাবে গড়ে তোলা দোকানপাট ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও জরিমানা ধরা হয়।
অভিযান শেষে আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতা নেবার পরই ঘোষনা দিয়েছেন তিনি জনগণের পাশে থাকবেন এবং জনগনের জন্য কাজ করবেন। তাই আমরা শহর যানজট মুক্ত রাখার জন্য ও ফুটপাতকে হকার মুক্ত রাখার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ও এসিল্যান্ড আসাদুজ্জামান নূর স্যারে নেতৃত্বে টি আই করিম ভাই সহ আমরা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ নিয়ে অবৈধ যানজট নিরসন ও অবৈধ স্ট্যান্ড মুক্ত করলাম।
টিপু আরও বলেন, রাস্তাঘাটে অবৈধভাবে যারা দোকানপাট দিয়ে তাদের জরিমানা করা হয়েছে।এটা নিয়মিতভাবে চলবে। প্রথম রোজায় এ অভিযান শুরু হয়েছে এবং চাঁদ রাত পর্যন্ত থাকবে। জনগণের অশান্তি হয় এমন কোন কাজ কাউকে করতে দিবো না আমরা। কোন চাঁদাবাজ যারা চাঁদা নিয়ে দোকান বসায় বা অবৈধ স্ট্যান্ড বসায় তাদের বিরুদ্ধে আমরা নিবো। জনগনের জানমাল রক্ষায় আমরা প্রশাসনের সহযোগিতায় রাজনৈতিক নেতারা এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ চাঁদ রাত পর্যন্ত থাকবে। চাষাড়ার চার পাশের সড়কে এই অভিযান চলমান থাকবে এবং জরিমানা ধরা হবে। এই অভিযান রাতেও চলবে।

